প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয়ের নিয়োগ নিয়ে গেজেট প্রকাশ রহস্যজনক মন্তব্য করে্ এজন্য সরকারের কাছে জবাব চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত বিএনপির সিনিয়র ভাইসচেয়ারম্যান তারেক রহামনের ৫০ তম জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন আমার বন্ধুর ছেলেকে নিয়ে আমি কথা বলতে চাই না। তবে এটুকু বলতে চাই দ্বিতীয়বার কেন গেজেট প্রকাশ করতে হয়েছে। এর আগে তিনি কিভাবে উপদেষ্টা ছিলেন এর জবাব সরকারকে দিতে হবে।
এইচ টি ইমামের সাম্প্রতিক বক্তব্যকে উল্লেখ করে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন, মোবাইল কোর্ট বসিয়ে ভোট বিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসবে এই পরিকল্পনা অনেক আগে থেকেই শেখ হাসিনার ছিল।
রফিকুল ইসলাম বলেন, তারেক রহমানের বিরুদ্ধে এখন নানান ধরণের ষড়যন্ত্র চলছে। ১/১১ এর সময়ে তারেক রহমানকে হত্যার উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছিলো। এখনো একই উদ্দেশ্যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যতকে ধ্বংস করার উদ্দেশ্যেই এই ষড়যন্ত্র।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আইনের শাসন সমুন্নত রাখাতে, দলকে বাঁচানোর জন্য আমাদের রুখে দাঁড়াতে হবে। এজন্য রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। এর কোন বিকল্প নেই।
সংগঠনের সভাপতি আবু নাসের রহমত উল্লার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, বিএনপির অর্থবিষয় সম্পাদক আব্দুস সালাম,স্বনির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট আবেদ রাজা প্রমুখ।
এমএইচ
রাজনীতি
জয়কে নিয়ে গেজেট প্রকাশ রহস্যজনক: রফিকুল
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা হিসেবে সজীব ওয়াজেদ জয়ের নিয়োগ নিয়ে গেজেট প্রকাশ রহস্যজনক মন্তব্য করে্ এজন্য সরকারের কাছে জবাব চাইলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।





