জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মো: সেলিম উদ্দিনের পিতা আব্দুল গফুরের ইন্তেকালে শোক প্রকাশ করেছে জামায়াত ইসলামী।

শনিবার এক বিবৃতিতে জামায়াতের পক্ষে এ শোক প্রকাশ করেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর মাওলানা রফিকুল ইসলাম খান।

শুক্রবার বিয়ানীবাজার উপজেলার ১০ নং মুড়িয়া ইউনিয়নের পূর্ব মুড়িয়া আষ্টঘরী নিজ গ্রামে আব্দুল গফুর ইন্তেকাল করেন।

শনিবার বেলা সোয়া ২ টায় আষ্টঘরী শাহী ঈদগাহ ময়দানে তার ছেলে মো. সেলিম উদ্দিনের ইমামতিতে জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ২ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাক্ষী রেখে গেছেন।

বিবৃতে মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, "শ্রদ্ধাভাজন মুরুব্বি আব্দুল গফুরের ইন্তেকালে আমরা আমাদের একজন প্রথম সারির অভিভাবককে হারালাম। মহান রাব্বুল আলামীন যেন আমাদের এই অভিভাবককে তার প্রিয় বান্দাদের অন্তর্ভূক্ত করে জান্নাতের সর্বোচ্চ মযাদায় অধিষ্ঠিত করেন।"

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো: সেলিম উদ্দিনের পিতার মৃত্যুতে অন্য এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ।

বিবৃতিতে তারা বলেন, "তার মৃত্যুতে বিয়ানীবাজারবাসী একজন সমাজসেবক ও গুণী ব্যক্তিকে হারিয়েছে, যা সহজে পুরণ হওয়ার মতো নয়। আল্লাহ রাব্বুল আল আমীন যেন তাঁর নেক আমল কবুল করেন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।"

জেডআই