ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ ও ৫ই ফেব্রুয়ারী দুই দিনের ধর্মঘট এবং দাবি পূরনের আল্টিমেটাম দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

'ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা এবং নেতা-কর্মী ও সাধারন ছাত্রছাত্রীদের উপর নির্যাতন বন্ধের দাবিতে'দুই দিনের এই ছাত্র ধর্মঘটের ডাক দিয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারন সম্পাদক মো. আকরামুল হাসান এক যৌথ বিবৃতিতে এ কথা জানানো হয়।

তারা বলেন, বিগত ৬ বছর যাবত জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে এবং এখনো হচ্ছে।এ সময়ে পাঁচ শতাধিক ছাত্রদল নেতা-কর্মীকে নির্যাতন করা হয়েছে,যার মধ্যে অনেকে পুঙ্গুত্ব বরণ করেছেন।

বিবৃতিতে আরো বলা হয়, ছাত্রলীগের আজ্ঞাবহ এবং ছাত্রলীগের অপকর্মের দোসর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এখন ছাত্রলীগকে রক্ষায় মরিয়া হয়ে উঠেছেন। তিনি সাধারন শিক্ষার্থীদের অভিবাবকত্ব না করে ছাত্রলীগের অভিভাবক হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন চালাচ্ছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।

ইআর