বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট নজরুল ইসলাম বেশ কিছুদিন যাবৎ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছেন।
তার চিকিৎসা সহ সার্বিক খোঁজখবর নিতে তার সেগুনবাগিচাস্থ বাসভবনে ছুটে যান জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান।
এসময় তার সাথে আরও উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন।
অধ্যাপক মুজিবুর রহমান সহ নেতৃবৃন্দ অসুস্থ এডভোকেট নজরুল ইসলামের স্বাস্থ্য, চিকিৎসা সহ পারিবারিক বিভিন্ন বিষয়ে সার্বিক খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থ্যতা কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





