আওয়ামী লীগকে শক্তিশালী করতে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বৃহস্পতিবার দুপুরে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সাংগঠনিক সম্পাদকরে সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
সজীব ওয়াজেদ জয় বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ডকে গতিশীল করতে তথ্য প্রযুক্তির ব্যবহার করা হবে। দেশটা আওয়ামী লীগের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এবং আগামীতেও এগিয়ে যাবে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।
তিনি বলেন, দলীয় নেতাকর্মীদের ডাটাবেজ তৈরী করবে আওয়ামী লীগ। এ ডাটা বেজে দলীয় নেতাকর্মীদের প্রাথমিক তথ্য থাকবে। এ জন্য আমরা মাঠ পর্যায় থেকে তথ্য নিচ্ছি। এ ব্যপারে আমি দলের তরুণ সাংসদদের সঙ্গে কথা বলেছি। নির্বাচনী প্রচারণায় আওয়ামী লীগ কিভাবে এগিয়ে যায় এবং বিভাবে তারা সহযোগিতা করতে পারে সে ব্যপারে আলোচনা করা হয়েছে। এ জন্য আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি।
তিনি আরও বলেন, দেশকে এগিয়ে নেয়ার অনেক পরিকল্পনা আছে। আওয়ামী লীগ নেতৃত্বে গত ৫ বছরে দেশ এগিয়ে গেছে। আমরা আগামী ৫ বছর ক্ষময়ায় থাকব। এবং এভাবে দেশকে এগিয়ে নিয়ে যাবো।
এ সময় সবার সহযোগিতা কামনা করেন সজীব ওয়াজেদ জয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের প্রচার এ প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মেজবাহ উদ্দিন সিরাজ, বীর বাহাদুর, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস প্রমুখ।
ঢাকা, এমআর, ৩ জুলাই, (টাইমনিউজবিডি.কম)//এসআর





