যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ষ্টেটসহ সকল ষ্টেটে বিএনপির কমিটি গঠে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান প্রদর্শন ও সহায়তার আহবান জানিয়েছেন ‘তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদ’ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ।
তিনি জানান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের র্নিদেশে যুক্তরাষ্ট্র বিএনপি কমিটির দায়িত্ব অর্পিত হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির আর্ন্তজাতিক সম্পাদক, সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের উপর। তিনি বিএনপির অন্যতম ভাইস প্রেসিডেন্ট ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সাথে পরামর্শ করে ষ্টেট ভিত্তিক কমিটি সম্পন্ন করার তাগিদ দেন।
এ খবর তারেক রহমানের প্রথম উপদেষ্টা হুমায়ন কবিরের সাথে যোগাযোগের মাধ্যমে নিশ্চিত করেছেন পারভেজ সাজ্জাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেট ভিত্তিক কমিটির গঠণের জন্য কেন্দ্রীয় বিএনপির হাই কমান্ডের সিদ্ধান্তকে তিনি অভিনন্দন ও সাধুবাদ জানান। তার মতে কমিটি গঠণের প্রক্রিয়া নিয়ে দ্বিমত থাকতে পারে, এবং এক্ষেত্রে আমার অভিমত হচ্ছে প্রথমে যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি গঠণ করা উচিত। তাহলে ষ্টেট কমিটি গঠন নিয়ে এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সে পরিস্থিতির উদ্ভব হতো না।
তাছাড়া সমন্বয় কমিটির যে কথা বলা হচ্ছে, তা সাংগঠনিকভাবে একেবারেই অচল বলে প্রতীয়মান হচ্ছে। ব্যক্তি বিশেষের পছন্দকে গুরুত্ব না দিয়ে সকলকে নিয়ে যুক্তরাষ্ট্র বিএনপির নতুন কমিটি গঠন করা হবে বলে আশা প্রকাশ করেন সাবেক ছাত্র নেতা পারভেজ সাজ্জাদ।
এমএ





