জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের শ্বশুর ও মোহাম্মদপুর উত্তর থানার প্রবীন সদস্য (রুকন) ডা. আজির উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমকে স্মরণ করেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দোআ করেন, আল্লাহ যেন তার নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং তাদের পরিবার ও আত্মীয় স্বজনকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।
মরহুম ডা. আজির উদ্দিন শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ৩০মিনিটে বার্ধক্যজনিত কারণে ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি পরিবার পরিজন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা আজ বাদ যোহর মোহাম্মদপুর কৃষি মার্কেট মসজিদে অনুষ্ঠিত হয়।প্রেস বিজ্ঞপ্তি
এমবি





