বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের মানুষ হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ।
২৩ মার্চ ২০১৫ সোমবার, সকাল ১০টা ৩০মিনিটে বায়তুল মোকাররম দক্ষিণ গেট প্রাঙ্গনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রোববার গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে উপস্থিত থাকবেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও বাংলাদেশ আওয়ামী ওলামালীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভাপতিত্ব করবেন- বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও বাংলাদেশ আওয়ামী ওলামালীগের সভাপতি আল্লামা ইলিয়াস হোসাইন বিন হেলালী।
এমকে





