বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া দেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চান কিন্তু শেখ হাসিনা বেঁচে থাকতে তার এ স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।
সোমবার বিকালে বনানী রাজউক মাঠে গুলশান থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২০১৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেত্রী খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরকার থেকে সরানোর ষড়যন্ত্র করছেন। তাই দলের সকল নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী।
মন্ত্রী বলেন,১৯ বার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সর্বশেষে তাকে হত্যা করার উদ্দেশ্যে গ্রেনেড হামলা করেও ব্যর্থ হয়েছে ষড়যন্ত্রকারীরা।
তিনি বলেন,শেখ হাসিনা বাঁচলে বাংলাদেশ বাঁচবে। শেখ হাসিনা থাকলে দেশে গণতন্ত্র থাকবে। তাই শেখ হাসিনাকে রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।
মায়া বলেন,গতকাল পুলিশের কাছ থেকে যারা আসামী ছিনতাই করে নিয়েছে তাদেরকে খুঁজে বের করা হবে। খুব অল্প সময়ের মধ্যে এর পিছনের মদদকারীদেরও খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন এ মন্ত্রী।  
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ।
গুলশান থানা আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে  সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ,প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ,ধর্ম বিষায়ক সম্পাদক সুফি সুলতান প্রমুখ।
[b]ঢাকা,এমআর,১৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]