মানবতার কল্যাণে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের স্বাস্থ্যসেবা বিভাগের অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমে নতুন আরো দু’টি যুক্ত হয়েছে। বৃহস্পতিবার নতুন অ্যাম্বুলেন্স দু’টির উদ্বোধন করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল।
এ সময় নূরুল ইসলাম বুলবুল বলেছেন, দেশের মানুষের কল্যাণে জামায়াত সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আমরা ২০২০ সালের কোভিড-১৯ বা করোনাভাইরাসের কঠিন পরিস্থিতি থেকেই অবিরাম তিনটি অ্যাম্বুলেন্স দিয়ে সাধারণ মানুষকে ফ্রি স্বাস্থ্যসেবায় সহযোগিতা দিয়ে আসছি। এরই ধারাবাহিকতায় আরো দু’টি অ্যাম্বুলেন্স যুক্ত হলো।
তিনি বলেন, আমাদের সূধী শুভানুধ্যায়ী ভাই বোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাদের একান্ত সহযোগিতায় ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত মানবসেবায় নানা কর্মসূচি বাস্তবায়ন করতে সক্ষম হচ্ছে। বর্তমানে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত লাশবাহী অ্যাম্বুলেন্স সেবাসহ সাধারণ মানুষকে নিরবচ্ছিন্নভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে অ্যাডভোকেট ড. মো: হেলাল উদ্দিন, মুহা. দেলোয়ার হোসেন ও মু. আব্দুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসেন, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিশে শূরা সদস্য শাহিন আহমদ খান প্রমুখ।
বিজ্ঞপ্তি
এমআর





