রাজধানীর শাহবাগে মেডিক্যাল শিক্ষার্থীদের উপর হামলার নিন্দা জানিয়ে এবং তাদের যৌক্তিক দাবিসমূহ মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম।

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘৮ নভেম্বর রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে সরকারি ও বেসরকারি মেডিকেল শিক্ষার্থীদের ব্যানারে শান্তিপূর্ণ কর্মসূচি চলছিল। এ সময় আন্দোলনরত মেডিক্যাল শিক্ষার্থীদের উপর কোনো কারণ ছাড়াই পুলিশি হামলার ঘটনা ঘটে। এতে বেশ কিছু সংখ্যক মেডিক্যাল শিক্ষার্থী আহত হয়েছে। এমনকি তাদের এ নগ্ন হামলা থেকে আন্দোলনরত মেডিক্যালের ছাত্রীরাও রেহাই পায়নি। আমরা মেডিক্যাল শিক্ষার্থীদের উপর এ ন্যাক্কারজনক হামলার নিন্দা জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে মেডিকেল শিক্ষার্থীদের ন্যায্য দাবিসমূহ মেনে নেয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ প্রেস বিজ্ঞপ্তি

এমআর