জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
বুধবার সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে দলটির নেতাকর্মীরা।
বিক্ষোভ পরবর্তি সমাবেশ শিবির নেতৃবৃন্দ বলেন, সরকার গণপ্রত্যাখ্যাত হয়ে অপমান ঢাকতে এখন হত্যা, ষড়যন্ত্র ও রক্তের হোলিখেলায় মেতে উঠেছে। এ জন্য তারা গোটা দেশকেই মৃত্যুপুরীতে পরিণত করেছে। সরকার আমীরে জামায়াতকে অন্যায়ভাবে হত্যা করার জন্য ১০ ট্রাক অস্ত্র মামলায় জড়িয়ে মৃত্যুদন্ড দিয়েছে। কিন্তু জনগণ সরকারের এই সাজানো দন্ডাদেশ কখনোই মেনে নেবে না বরং দুর্বার গণআন্দোলনের মাধ্যমে রুখে দেবে।[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391579007.JPG[/img]
সকাল ৯টায় খিলগাঁও এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। মিছিলে নেতৃত্ব দেন শাখা সভাপতি রেজাউল হক রিয়াজ। এতে আরও উপস্থিত ছিলেন, মহানগরী স্কুল কার্যক্রম সম্পাদক সোহেল রানা মিঠু, প্রচার সম্পাদক আব্দুল কাদের, ইমাম হোসাইন, প্রমুখ।
সকালে জুরাইন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। শাখা সভাপতি রাশেদুল হাসান রানার নেতৃত্বে মিছিলে আরও উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারী মাইনউদ্দিন মৃধা, সাংগঠনিক সম্পাদক সাদেক বিল্লাহ, অফিস সম্পাদক রিয়াজউদ্দিন, বায়তুলমাল সম্পাদক আব্দুর রহিম প্রমূখ। [img]http://www.timenewsbd.com/contents/public/201402/1391579535.jpg[/img]
এয়ারপোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা। সকাল ৯টায় শাখা সভাপতি রাকিব মাহমুদের নেতৃত্বে এয়ারপোর্ট কসাইবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা। এসময় আরও উপস্থিত ছিলেন, শাখা সেক্রেটারী এম ফয়সাল পারভেজ, এইচ আরডি সম্পাদক কামরুল হাসান, প্রচার সম্পাদক আসিফ আহমেদ প্রমূখ।
সকালে হাজারীবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। মিছিলে নেতৃত্ব দেন শাখা সভাপতি তামিম হোসেন। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল ৯ টায় ধানমন্ডি-১৯ এ বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখা। শাখা সভাপতি মুজাহিদুল ইসলামের নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত ছিলেন শাখা সেক্রেটারী তারেক আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক রাজিবুল ইসলাম,এইচ আর ডি সম্পাদক মন্জুরুল ইসলাম, শিক্ষা সম্পাদক আব্দুর রহমান, শিবির নেতা সোহেল রানা, আসাদ, সানাউল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
[b]ঢাকা, বুধবার ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
রাজধানীর বিভিন্ন এলাকায় শিবিরের বিক্ষোভ
জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীকে দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।





