মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার মামলাটি প্রক্রিয়াধীন আছে। শীঘ্রই এ মামলার রায় হবে।

জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মঙ্গলবার দুপুরে ‘বঙ্গবন্ধু-বাংলাদেশ, উন্নয়নের রুপকার জননেত্রী শেখ হাসিনার কাযক্রম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতসহ সকল প্রকার যুদ্ধাপরাধীদের বিচার করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

জাতীয় সংসদের চীফ হুইফ আ স ম ফিরোজ বলেন, বিএনপি হত্যার রাজনীতিতে বিশ্বাসী। জিয়াউর রহমান যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, তেমনি ২০০৪ সালে তার পুত্র তারেকও শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল।

সিটি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সিটি নির্বাচন বর্জন করে বিশ্ববাসীর কাছে আওয়ামী লীগকে হেয় প্রতিপন্ন করতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে, কারণ বিশ্ববাসী জানে সিটি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আওয়ামী লীগ যদি সিটি নির্বাচনের মতো সুষ্ঠ নির্বাচন করে, তাহলে ২০১৯ সালের নির্বাচনেও এমন কোনো শক্তি নেই যে আওয়ামী লীগকে পরাজিত করবে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন আব্দুল্লাহ আল কাওসার, এম এ করিম, বলরাম পোদ্দার প্রমুখ।

এমএ/কেএইচ