স্বাধীনতার পর বর্তমান সময়ে বিচার বিভাগের স্বাধীনতা বড় সংকটে পড়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত প্রতীকী অনশনে তিনি একথা বলেন।
তিনি বলেন, 'দেশের সর্বোচ্চ আদালতসহ বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় নতুন করে শপথ নিয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।'
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে যথাযথ আইনী প্রক্রিয়া ছাড়া নিম্ন আদালতে অভিযোগ গঠনের প্রতিবাদে এই প্রতীকী অনশনের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন,'আমরা যেন আমাদের বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করতে পারি,সেটাই হবে নতুন দিনের শপথ। আসুন আমরা সেই শপথ গ্রহণ করি।'
তিনি বলেন,'স্বাধীনতার পর থেকে সামরিক সরকারসহ যত সরকারই ক্ষমতায় এসেছে,তারা আর যাই করুক না কেন,মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগে সঠিক বিচার পেয়েছে।'
মওদুদ বলেন,'বর্তমান সময়ে অতি দুঃখের সঙ্গে বলতে হয় আমাদের বিচার বিভাগ সম্পর্কে মানুষের মনে ভীষণ রকমের প্রশ্ন ও সন্দেহ দেখা দিয়েছে।'
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে প্রতীকী অনশন কর্মসূচিতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার,সাবেক প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এজে মোহাম্মদ আলী,সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন,সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন,সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল,আফজাল এইচ খান ও ফাহিমা নাসরিন মুন্নিসহ শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
রাজনীতি
'বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় নতুন করে শপথ নিতে হবে'
স্বাধীনতার পর বর্তমান সময়ে বিচার বিভাগের স্বাধীনতা বড় সংকটে পড়েছে বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদ।





