মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন ভারতের হায়দরাবাদে জন্ম নেয়া সত্য নাদেল্লা। ৪৬ বছর বয়সী নাদেল্লা মঙ্গলবার স্টিভ বামারের পর এই সংস্থার তৃতীয় সিইও হন।
এ দিন একই সঙ্গে চেয়ারম্যান পদ থেকে সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা বিল গেটসের বিদায়ের কথাও ঘোষণা করেছে মাইক্রোসফট। তার জায়গায় আসছেন পরিচালনা পরিষদের প্রধান জন থম্পসন।
সংস্থা জানিয়েছে, মাইক্রোসফটে গেটসকে এ বার পাওয়া যাবে প্রযুক্তি উপদেষ্টা হিসেবে। থাকবেন পর্ষদের সদস্যও।
ক্রিকেট পাগল আর অবকাশে কবিতায় মজে থাকা আইএএস অফিসারের ছেলে নাদেল্লার পড়াশোনা বেগমপেট-এর হায়দরাবাদ পাবলিক স্কুলে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেন মাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে। তার পরই পাড়ি মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই কম্পিউটার সায়েন্সে ও ম্যানেজমেন্টে ডিগ্রি অর্জন। সান মাইক্রোসিস্টেমস-এ কিছু দিন কাজের পর ১৯৯২ সালে পা তথ্যপ্রযুক্তির পীঠস্থান মাইক্রোসফটে।
কিন্তু এত কিছুর পরেও, তার ছোটবেলা থেকে চুটিয়ে ক্রিকেট খেলার অভ্যেসটাই কেরিয়ারের যাবতীয় সাফল্যের মূলে বলে মনে করেন নাদেল্লা। যে কারণে এ দিনও তিনি জানান, ক্রিকেটই তাকে নেতৃত্ব দিতে শিখিয়েছে। দেখিয়েছে দল হিসেবে কী করে এগিয়ে যেতে হয় সাফল্যের চূড়ায়। যার ফল তিনি পেয়েছেন মাইক্রোসফটে তার ২২ বছর কাজের অভিজ্ঞতার প্রতিটি ধাপে।
এমনিতে বিল গেট্স ও পল অ্যালেনের তৈরি মাইক্রোসফট তার ৩৯ বছরের ইতিহাসে এ পর্যন্ত মাত্র দু’জন সিইও-ই পেয়েছে। প্রথমে গেট্স ও এর পর স্টিভ বামার। বামার তার অবসর নেয়ার ইচ্ছের কথা জানানোর পর, ওয়াশিংটন (রেডমন্ড) ভিত্তিক সংস্থাটি যুদ্ধকালীন তৎপরতায় শুরু করে দিয়েছিল উত্তরসূরির খোঁজ। তখনই জোরালোভাবে উঠে আসে ভারতীয় বংশোদ্ভূত নাদেল্লার নাম। যিনি ছিলেন সংস্থার ক্লাউড ও এন্টারপ্রাইজ গ্র“ুপের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট।
নাদেল্লা এমন সময় সিইও পদে এলেন, যখন কম্পিউটারের সফটওয়্যার উইন্ডো ও অফিস-এর বৃত্তের বাইরে আরও এক ধাপ এগিয়ে মোবাইল ফোন তৈরির দুনিয়ায় একই রকম আধিপত্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মাইক্রোসফট। যে কারণে সম্প্রতি তারা হাতে নিয়েছে ফিনিশ হ্যান্ডসেট প্রস্তুতকারক নকিয়াকে। আর ব্যবসার এই নতুন অধ্যায়ে দূরদর্শী, যোগ্য নেতা ও দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে সংস্থাকে এগিয়ে নিতে নাদেল্লার চেয়ে ভাল আর কেউ ছিলেন না বলেই এ দিন মন্তব্য করেন গেট্স এবং বামার। সূত্র: এএফপি
ঢাকা, ৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
মাইক্রোসফটের প্রধান হলেন ভারতীয় বংশোদ্ভূত নাদেল্লা
মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন ভারতের হায়দরাবাদে জন্ম নেয়া সত্য নাদেল্লা। ৪৬ বছর বয়সী নাদেল্লা মঙ্গলবার স্টিভ বামারের পর এই সংস্থার তৃতীয় সিইও হন।
চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবির অভিযানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে এসব মদ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
অরুণাচল সীমান্তে নতুন করে উত্তেজনা, মুখোমুখি চীন-ভারতীয় সেনারা
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তের একাধিক স্থানে চীনা সেনাদের সঙ্গে ভারতীয় সেনাদের মুখোমুখি অবস্থান ও উত্তেজনা অব্যাহত রয়েছে। গত জুলাই থেকে এ পরিস্থিতি চলছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ সিং কাপুর। সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে এটিই ভারতের পক্ষ থেকে প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা ও রবীন্দ্রনাথকে নিয়ে পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার
নোয়াখালীর বাঁধের হাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হাসিবুল ইসলাম মারুফকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নোয়াখালী জেলা শাখা। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা ছাত্রদলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওমান উপকূলে ট্যাংকারে ড্রোন হামলা, দুই ভারতীয় নাবিক নিখোঁজ
ওমান উপসাগরের উপকূলবর্তী এলাকায় একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনায় দুই ভারতীয় নাবিক নিখোঁজ হয়েছেন। নিকারাগুয়ার পতাকাবাহী ‘এমটি পেট্রো ডলফিন’ নামের ওই ট্যাংকারটিতে মোট ১১ জন ভারতীয় ক্রু সদস্য ছিলেন। ভারতের জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিষয়টি নিশ্চিত করেছেন।
শূন্যরেখায় অবস্থান ফুলবাড়ী সামীন্তে ভারতীয় নারী-শিশুকে পুশইন বিএসএফের
দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে এক নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয়দের তৎপরতায় তাঁরা সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে।
















