বিদেশের মাটিতে পঞ্চমবারের মত সিরিজ জয়ের লক্ষ্যে স্বাগতিক শ্রলিঙ্কার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নামছে টাইগাররা।
এই নিয়ে সিরিজের শেষ দুটি ম্যাচে ফিল্ডিং করতে নামল বাংলাদেশ। পরিত্যক্ত দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা ৩১১ রানের বড় স্কোর গড়েছিল।
টস জয়ের পর মাশরাফি বললেন, স্বাগতিকদের ২৫০ থেকে ২৭০ রানের মধ্যে বেঁধে ফেলাই তাদের লক্ষ্য। কলম্বোর বিখ্যাত সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মাঠে গড়াবে খেলা।
তবে আবহাওয়ার পূর্বাভাস ভালো কোনো খবর না দিলেও শনিবার (০১ এপ্রিল) সকালে কলম্বোর আকাশ রৌদ্রজ্জল রয়েছে।
এমবি





