বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বিএনপি ঘোষিত বিজয় মিছিলের অংশ হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ জাতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এই মিছিলের আয়োজন করে।
মঙ্গলবার দুপুর একটায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সামছুল আলম রানা, মফিজুর রহমান আশিক, মেহবুব মাসুম শান্ত, হাসানুল বান্না ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে শাহবাগ মোড় থেকে শুরু হয়ে কাটাবনে গিয়ে মিছিলটি শেষ হয়। এসময় পুলিশ তিন জনকে আটক করে।আটককৃতরা হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক হাসানুল বান্না, মুক্তিযোদ্ধা জিয়া হলের মোহসিন ভূইয়া, ঢাকা কলেজের সাফায়েত হোসেন।
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যাল (ঢাবির) সূর্যসেন হলের প্রচার সম্পাদক ছাত্রনেতা তরিকুল ইসলাম, আজিম উদ্দিন মেরাজ, শিহাবুর রহমান, মাজেদুল রুমন, ফরিদ হোসেন, শাহনেওয়াজ, আই ই বির সা: সম্পাদক ফুলন কর্মকার।
আরো যারা মিছিলে ছিলেন মুক্তিযোদ্ধা জিয়া হলের মোহসিন ভূইয়া, এমদাদ, রাসেল, মুজিব হলের মশিউর রহমান, সূর্যসেন হলের আলতাফ, বাসার, জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, এফ রহমান হলের আ: সালাম রিংকু, আবুল বাসার, জহুরুল হক হলের নাদির শাহ, এস এম হলের সজিব, এম এ রহিম রনি, এছাড়া আযম, মোরশেদ, লিটন, জোবায়ের, শাহিন, ইরফান, শিশির, জগন্নাথ বিশ্ব: হানজালা ইসলাম, মেহেদী হাসান রুবেল, মুশফিক, রাজু, সাব্বির, শেরে বাংলা কৃষি বিশ্ব: সানোয়ার, ঢাকা কলেজের রিমু, বাংলা কলেজের সাকিব, বেসরকারী বিশ্ব: পাভেল, আসিফ, সাফায়েত হোসন, ফারুক হোসেন, ইমদাদুল হক, লোকমান, মাছুম, সারওয়ার, আল আমিন, আলতাফ, জনি, ঢাকা মহনগর পল্টনের শিমুল, অপু, লালবাগের আমান, তরিকুল, পল্লবীর শামিম রাইহান, রাকিব, হাসান মামুন, খলিল, রতন, জেসান, ইলিয়াছ, রাজিব প্রমুখ।
মিছিল থেকে ছাত্রদল কর্মীরা বাংলাদেশ ক্রিকেট দলকে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেন।
এসএইচ





