বিশ্বকাপের ইতিহাসে ইংল্যান্ড বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বাদ পড়ছে ভারত। তবে ৯ ম্যাচ খেলে এই আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ভারতীয় ওপেনার রোহিত শর্মার কীর্তি কেউ ছাড়াতে পারেনি।
বিশ্বকাপের এবারের আসরে ৯ ম্যাচ খেলে মোট ৬৪৮ রান সংগ্রহ করেছেন রোহিত। রোহিতের চেয়ে এক ম্যাচ বেশি খেলে তালিকার দ্বিতীয় স্থানে আছেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (৬৪৭)। কারণ ভারতের একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
তালিকার সবচেয়ে উজ্জ্বল নামটি সাকিব আল হাসানের। দল সেমিতেই খেলতে পারেনি। একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টি বাগড়ায়। তবু ৮ ম্যাচ খেলেই ৬০৬ রান সংগ্রহ করে তালিকার তৃতীয় স্থানে আছেন এই টাইগার অলরাউন্ডার।
এবিসিদ্দিক





