‘বঙ্গবন্ধু বিপিএল’র চট্টগ্রাম পর্বে খুলনা টাইগার্সকে ১৯০ রানের বিশাল টার্গেট দিয়েছে রাজশাহী রয়্যালস। জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়েছে খুলনা।
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে রাজশাহী শুরুতেই হজরতউল্লাহ জাজাই (১) উইকেট হারায়।
খেলার নবম ওভারের মধ্যে লিটন দাস (১৯), আফিফ হোসেন (১৯) ফিরে গেলে রাজশাহীর সংগ্রহ দাড়ায় তিন উইকেটে ৬৬। এসময় শোয়েব মালিককে সঙ্গ দিতে ক্রিজে আসেন রবি বোপারা।
তাদের মারমুখি ব্যাটিংয়ে বড়ো সংগ্রহের দিকে আগায় রাজশাহী। দুজনের জুটিতে আসে ১০৬ রান।
আউট হওয়ার আগে ৫০ বলে ৮৭ রান করে শোয়েব মালিক। ২৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন বোপারা। ৬ বলে ১৩ রান করেন অধিনায়ক আন্দ্রে রাসেল। ফলে রাজশাহীর সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ১৮৯।
১৯০ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তর (০) উইকেট হারায় খুলনা।
শেষ খবর পাওয়া পর্যন্ত ৭ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৬৩ রান তুলেছে খুলনা। জয়ের জন্য দরকার ৭৮ বলে ১২৭ রান।
এমবি





