অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ। এরই মধ্যে ব্যাট করতে নেমে ২০ ওভারে শতকের ঘর পার করে ফেলেছে অস্ট্রেলিয়া। যেটা বড় সংগ্রহেরই কঠিন ইঙ্গিত।
দুই পরিবর্তন এনে ফিল্ডিং করতে নেমে প্রথমে বোলিং শুরু করেন মাশরাফি ও মুস্তাফিজ। তবে স্বাচ্ছন্দ্যেই ব্যাট করছেন দুই ব্যাটসম্যান।
মাশরাফি নিজের প্রথম ছয় ওভারে দিয়েছেন ৩১ রান, অন্যদিকে মুস্তাফিজ চার ওভারে দিয়েছেন ২১ রান। পঞ্চম ওভারে একটা সুযোগ এসেছিল। মাশরাফির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছিলেন ওয়ার্নার। তবে সাব্বির তা ধরতে পারেননি।
চলতি বিশ্বকাপে প্রথমবারের মতো মাঠে নামবেন সাব্বির রহমান ও রুবেল হোসেন। ট্রেন্ট ব্রিজের খেলাটি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।
গত সোমবার ওয়েস্ট ইন্ডিজকে দুর্দান্তভাবে হারিয়েছে বাংলাদেশ। সাকিব ও লিটনের দারুণ ব্যাটিংয়ে তিনশ রান তাড়া করে সাত উইকেটে জয় পায় বাংলাদেশ।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে দুই জয় পেয়েছে বাংলাদেশ। দুটিতে পরাজয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। অন্যদিকে অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে জয় পেয়েছে। ভারতের বিপক্ষে পরাজিত হয় অস্ট্রেলিয়া। পয়েন্ট তালিকায় অস্ট্রেলিয়ার অবস্থান ৮ এবং বাংলাদেশের ৫।
ওয়ানডেতে এখন পর্যন্ত ২০ বার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। যার মধ্যে একটিতে জয় পেয়েছে বাংলাদেশ; যা এই ইংল্যান্ডের মাটিতেই। অন্যদিকে এ পর্যন্ত বিশ্বকাপে দুবার মুখোমুখি হয়েছে দুই দেশ। দুবারই জয় পেয়েছে বাংলাদেশ।
জেড





