পশ্চিমে ভারত-পূর্বে বাংলাদেশ মাঝে স্থলবন্দর বেনাপোল। বৃহস্পতিবার (১৯ মার্চ) অনুষ্টিত হবে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিশ্বকাপ ক্রিকেটের কোয়াটার ফাইনাল।
বাংলাদেশ দলের জয়ের লক্ষে বুধবার (১৮ মার্চ) বিকালে বেনাপোল সীমান্তে দোয়া, র্যালি ও সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী- পেশার মানুষ।
বেনাপোল চেকপোষ্টের ব্যবসায়ি ও শ্রমিকরা সহ বিভিন্ন পেশার মানুষ আয়োজন করে দোয়া অনুষ্ঠান। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন,বেনাপোল মাহবুবা হক এতিম খানার ইমাম খলিলুর রহমান। সন্ধ্যায় বেনাপোল বাজারে কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমানের নের্তৃত্বে জিতবে বাংলাদেশ জিতবে শ্লোগানে বিশাল এক আনন্দ র্যালি অনুষ্টিত হয়েছে।
এসএইচ





