ওয়ালটন ১৬তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হাতে নিয়ে ১৭০ রানে এগিয়ে রয়েছে রাজশাহী বিভাগ। প্রথম ইনিংসে চট্টগ্রাম বিভাগের করা ২০৯ রানের জবাবে দিন শেষে রাজশাহী করেছে ৭ উইকেটে ৩৭৯ রান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম দিনের শেষভাগে অলআউট হয়ে যায় চট্টগ্রাম। তাই দ্বিতীয় দিনের শুরু থেকেই নিজেদের ব্যাটিং শুরু করে রাজশাহী। জুনায়েদ সিদ্দিকীর ১১৩ ও মুক্তার আলির অপরাজিত ৮৮ রানের কল্যাণে দিন শেষে ৭ উইকেটে ৩৭৯ রান তুলে ১৭০ রানে এগিয়ে রাজশাহী। চট্টগ্রামের পক্ষে ৬ উইকেট করেছেন ইফতেখার সাজ্জাদ।
জেডআই





