বিপিএলে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা চিটাগাং ভাইকিংস। দুই দলই ৯টি ম্যাচ খেলে ফেলেছে। ৬টিতে জয় নিয়ে দুই দলের পয়েন্ট ১২।
নিট রান রেটে কুমিল্লা কিছুটা এগিয়ে থাকায় চিটাগাংকে পেছনে ফেলেছে তারা। মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টায় চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা।
দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় শক্তিশালী প্রতিপক্ষ রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস। ১০ ম্যাচের ৬টিতে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রংপুর।
অন্যদিকে সমান সংখ্যাক ম্যাচে ৫ জয় নিয়ে টেবিলের পঞ্চম স্থানে অবস্থান রাজশাহীর। শেষ চারে জায়গা করে নিতে এই ম্যাচটি রাজশাহীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।





