বিপিএলের ৫ম আসরে রংপুর রাইডার্সকে ১১ রানে হারিয়ে প্রথম জয় চিটাগং ভাইকিংসের। মিসবাহ-উল-হকের নেতৃত্বাধীন চিটাগং ভাইকিংসের দেয়া ১৬৭ রানের টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৫ রান করতে সমর্থ হয়।
আজ (বুধবার) শুরুতেই ফিরে যান রংপুরের ওপেনার জনসন চার্লস। সানজামুলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান তিনি। যাওয়ার আগে স্কোরবোর্ডে মাত্র ১ রান যোগ করতে পারেন তিনি।
জনসনের বিদায়ের পর মোহাম্মদ মিথুনকে সঙ্গী করে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা করেন অপর ওপেনার জিয়াউর রহমান। তবে রানের চাকা সচল রাখতে গিয়ে বাউন্ডারি লাইনে ধরা পড়েন তিনি।
সুভাশিষ রায়ের বলে ক্যাচ তুলে দিয়ে ব্যক্তিগত ১১ রানে সাজঘরে ফেরার মিছিলে যোগ দেন জিয়া। ৩ ওভার শেষে রংপুরের সংগ্রহ ২ উইকেটে ৪৪ রান। মিথুন ২০ ও রবি বোপারা ১০ রানে ক্রিজে রয়েছেন।
এর আগে লুক রঞ্চির ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়বে চিটাগং -এমনটাই প্রত্যাশা ছিল। তবে ৩৫ বলে ৭৮ রান করে তার ফেরার পর চিটাগংয়ের ব্যাটিংয়ে আর ছন্দ পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ১৬৬ রানে থামে ভাইকিংসের রানের চাকা। রংপুরের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন রবি বোপারা। এছাড়া মাশরাফি ও থিসেরা পেরেরা ১টি করে উইকেট নেন।
এবারের আসরে অন্যতম ফেভারিট দল রংপুরের শুরুটা ভালো হয়েছে। নিজেদের প্রথম ম্যাচে গতবারের রানার্সআপ রাজশাহী কিংসকে ৬ উইকেটে বিধ্বস্ত করে দলটি।
অন্যদিকে রংপুরের ঠিক উল্টো মেরুতে অবস্থান করছে মিসবাহ-উল-হকের চিটাগং ভাইকিংস। প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ করে দলটি।
এমবি





