বিশ্বকাপের ১৭তম ম্যাচে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। অস্ট্রেলিয়া সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ৩০৭ রান। জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৩০৮ রান।
ব্যাটিংয়ের শুরু থেকেই পাকিস্তানের বোলারদের শাসন করতে থাকেন তারা। অজি দুই ওপেনার অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার গড়েন শত রানের জুটি। ফিঞ্চ ৮২ বিদায় নিলেও একদিক থেকে সামাল দেন ওয়ার্নার।
শতকের দেখাও পান এই অস্ট্রেলিয়ান ওপেনার। তবে ১১১ বলে ১০৭ রান পূর্ণ করা ওয়ার্নারকে থামিয়ে দেন শাহীন আফ্রিদি। ইমামুল হকের ক্যাচের শিকার হওয়া এই ব্যাটসম্যানের ব্যাট থেকে আসে ১১টি চার ও একটি ছয়ের মার।
কিন্তু এই দুজনের বিদায়ের পর খেই হারিয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা।
এমআর





