টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ডেইল স্টেইনের আগুন ঝরা বোলিংয়ে দুই রানে জিতেছে ডু প্লেসিসের দল।
দক্ষিণ আফ্রিকার দেয়া ১৭১ রানের জবাবে রস টেইলরের ব্যাটে নিশ্চিত জয়ের স্বপ্ন দেখে নিউজিল্যান্ড। শেষ ওভারে দরকার ছিল মাত্র ৭ রান। হাতে ছিল ৫ উইকেট। কিন্তু ৩ উইকেট হারিয়ে মাত্র ৪ রান সংগ্রহ করতে পারে তারা।
শেষ ওভারে স্টেইনের প্রথম বলে উইকেটরক্ষক ডি ককের তালুবন্দী হন লুক রঞ্চি। ক্রিজে এসে দ্বিতীয় ও তৃতীয় বলে কোনো রান নিতে পারেননি নাথান ম্যাককালাম। ফলে ৩ বল চলে গেলেও কোনো রান জমা হয়নি নিউজিল্যান্ডের খাতায়। চতুর্থ বলে ৪ রান নিয়ে দলকে আশার আলো দেখান ম্যাককালাম। পঞ্চম বলে ডু প্লেসিসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। শেষ বলে দরকার ৩ রান। স্ট্রাইকে ছিলেন রস টেইলর। সফল হতে পারলেন না ৩৬ বলে ৬২ রান করা এই ব্যাটসম্যান। স্টেইনের হাতে বল পাঠিয়ে রান নেয়ার চেষ্টা করে রান আউট হন টেইলর।
টার্গেটে খেলতে নেমে মার্টিন গাপটিল ও কেন উইলিয়ামসন উদ্বোধনী জুটিতে ৫৭ রান সংগ্রহ করেন। গাপটিল ২২ রান করে আউট হলেও হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন উইলিয়ামসন। ৩৫ বলে ৫১ রান করে আউট হয়েছেন তিনি। এছাড়া আর কোনো ব্যাটসম্যানই রানের খাতায় দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
দক্ষিণ আফ্রিকার বোলার স্টেইন ৪টি ও ইমরান তাহির ২টি উইকেট নেন।
এর আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে টস হেরে যাওয়া দক্ষিণ আফ্রিকা। এই স্কোরে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ডুমিনি। ৪৩ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৬ রান করে অপরাজিত থাকেন এই অল রাউন্ডার। এছাড়া উদ্বোধনী জুটির হাশিম আমলার ৪১ রান উল্লেখযোগ্য। ৪০ বল খেলে এই স্কোর করেন তিনি।
খেলা
অবিশ্বাস্য জয় দ. আফ্রিকার
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। সোমবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ডেইল স্টেইনের আগুন ঝরা





