লর্ডসে মুখোমুখি ক্রিকেটের দুই পরাশক্তি-ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া। যে ম্যাচের ওপর অনেকটাই নির্ভর করছে সেমিফাইনালের হিসাব-নিকেশ।
ইংল্যান্ড বিশ্বকাপে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। অর্থাৎ প্রথমে ব্যাটিং করবে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ সময় আজ (২৫ জুন) মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি দেখা যাবে বিটিভি, মাছরাঙা ও স্টার স্পোর্টস ওয়ান চ্যানেলে।
দুই দলের মধ্যে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা তালিকার ২ নাম্বারে। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৪ নাম্বারে ইংল্যান্ড।
এই ম্যাচটির দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশও। টাইগার সমর্থকরা নিশ্চিতভাবেই চাইবেন, ইংল্যান্ড যেন এই ম্যাচে হারে। এতে সেমিতে যাওয়ার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, জেমস ভিন্স, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, মঈন আলি, ক্রিস ওকস, আদিল রশিদ, জোফরা আর্চার, মার্ক উড।
অস্ট্রেলিয়া একাদশ: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স কারে, জেসন বেহরেনডর্ফ, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লিয়ন।
এমবি





