বিপিএলের ১৮তম ম্যাচে মিরপুর শের-ই-বাংলায় আজ (শুক্রবার) দিনের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসকে হারিয়ে ৫ উইকেটে জয় পেয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা।
প্রথমে টসে হেরে চিটাগং ভাইকিংস ব্যাট করে ১৬১ রানের টার্গেট দেয় খুলনাকে। চিটাগং নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৬০ রান করে। পরে খুলনা টাইটানস ব্যাট হাতে নিয়ে ১৮ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌছে যায়।
এর ফলে বিপিএলের এই আসরে বেশ বিপদে পড়েছে চিটাগং ভাইকিংস। ৬ ম্যাচে জয় মাত্র একটিতে। ভারসাম্যপূর্ণ দল গড়েও ভাল করতে পারছে না দলটি। বিপিএলে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে টানা জয়ের বিকল্প ছিল না সৌম্য-তাসকিনদের সামনে।
তবে ষষ্ঠ ম্যাচেও খারাপ সময় তাড়া করল দলটিকে। মাহমুদউল্লাহ রিয়াদের কাছে টস ভাগ্যে হারেন লুক রঞ্চি। টস জিতে চিটাগংকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
স্কোর: খুলনা টাইটান্স ১৬৪/৫ (১৮.২)
খুলনা ব্যাটিং: মাইকেল ক্লিনগার (১), রাইলি রুশো (৪৯), ধীমান ঘোষ (৪), মাহমুদউল্লাহ (৪৮*), নাজমুল হোসেন শান্ত (৯), আরিফুল হক (৩৪), ক্রিস ব্রেথওয়েট (১০*)।
চিটাগং ভাইকিংস ১৬০/৫ (২০ ওভার)
চিটাগং ব্যাটিং: লুক রনকি (৩), সৌম্য সরকার (৩২), এনামুল হক বিজয় (৬২), নাজিবুল্লাহ জারদান (২৪), সিকান্দার রাজা (০), স্টিয়ান ভ্যান জিল (২৩) ও ক্রিস জরদান (১)।
দুই দল এ নিয়ে দ্বিতীবারের মতো মুখোমুখি হয়েছিল বিপিএলে। প্রথম মুখোমুখিতে ১৮ রানে জয় পেয়েছিল খুলনা টাইটান্স। এবারও জয় খুলনা টাইটান্সের।
এমবি





