বল টেম্পারিং ঘটনায় অস্ট্রেলিয়ার কোচের পদ থেকে সড়ে দাঁড়াচ্ছেন ড্যারেন লেহম্যান। শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হতে যাওয়া টেস্ট শেষেই অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর কথা নিজেই বলেছেন লেহম্যান।চার টেস্ট সিরিজের দুই ম্যাচে জিতে ইতিমধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

বল টেম্পারিং ঘটনায় এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে স্টিভেন স্মিথ এবং ডেভিড ওয়ার্নাকে। আর যাকে দিয়ে বলের বিকৃতি ঘটানো হয়েছিল সেই ব্যানক্রফটকে ৯ মাসের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এই সময়ের মধ্যে পেশাদার কোনো ক্রিকেট খেলায় অংশ নিতে পারবেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক স্মিথ, সহঅধিনায়ক ওয়ার্নার এবং তরুণ ব্যাটসম্যান ক্যামেরন ব্যানক্রফট।

গত শনিবার কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট চলন্ত অবস্থায় বল বিকৃতি ঘটান অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা। সিরিজ চলা অবস্থায় আফ্রিকা থেকে দেশে ফিরিয়ে নেয়া হয়েছে অভিযুক্ত এই তিন ক্রিকেটারকে। তাদের পরিবর্তে বাকি সিরিজে খেলার জন্য পাঠানো হয়েছে গ্লেন ম্যাক্সওয়েল, জো বার্নস এবং ম্যাট রেনশকে।

স্মিথের পরিবর্তে চলতি সিরিজে অস্ট্রেলিয়ার অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে টিম পেইনকে।

নিষিদ্ধ হলেও অজি এই ক্রিকেটাররা নিজেদের বিরুদ্ধে আনীত শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন। একজন স্বাধীন কমিশনারের অধীনে তারা এটা করতে পারবেন।

স্মিথ-ওয়ার্নার এবং ব্যানক্রফটের নিষেধাজ্ঞার আগ থেকেই কোচ লেহম্যানের পদত্যাগ নিয়েও গুঞ্জন উঠে। সমালোচকদের দাবি ক্রিকেটারদের এমন ঘটনায় দোষ এড়াতে পারেনন কোচ।

স্মিথ-ওয়ার্নাররা নিষিদ্ধ হলে লেহম্যান কেন বাদ যাবেন। সমালোচনার মুখে পড়েই অস্ট্রেলিয়ার কোচের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছেন লেহম্যান।

এমআর