একজন ব্যাটসম্যান ৩১ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেললে প্রতিপক্ষের আর কী-ই বা করার থাকে! কিছু করার ছিল না চিটাগং ভাইকিংসেরও। বিপিএলের পঞ্চম আসরের সোমবারের ম্যাচে তাই বড় সংগ্রহ গড়েও জিততে পারেনি চিটাগং। এভিন লুইসের ঝোড়ো ব্যাটিংয়ে বন্দর নগরীর দলটিকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল ঢাকা ডায়নামাইটস।
৯ ম্যাচে ৫ জয় ও ১ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে খুলনা টাইটান্সের সমান ১১ পয়েন্ট সত্ত্বেও শ্রেয়তর রান রেটের সুবাদে শীর্ষে ওঠে এলো ঢাকা ডায়নামাইটস। অন্যদিকে নবম ম্যাচে সপ্তম পরাজয়ে সাত দলের টুর্নামেন্টে সবার তলানিতেই রইলো চিটাগং ভাইকিংস।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৭ রানের পাহাড় গড়ে চিটাগং ভাইকিংস। জবাবে ব্যাটিংয়ে নেমে লুইসের তাণ্ডবে ৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা ডায়নামাইটস।
ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৩টি চার ও ৯টি ছক্কায় ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেলে ঢাকার জয়ের ভিত গড়ে দেন এভিন লুইস। এছাড়া জো ডেনলি ৩৯ বলে ৪৪, ক্যামেরন ডেলপোর্ট ২৪ বলে ৪৩ ও অধিনায়ক সাকিব আল হাসান ১৭ বলে ২২ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
চিটাগং ভাইকিংসের হয়ে একটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানভির হায়দার ও রায়াদ এমরিত।
অথচ ১৮৮ রানের বিশাল লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা বাজে ছিল ঢাকা ডায়নামাইটসের। তাসকিনের করা ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলে লুক রনকির হাতে ক্যাচ দিয়ে শহিদ আফ্রিদি ফিরে গেলে হোঁচট খায় ঢাকা। তবে দ্বিতীয় উইকেটে ডেনলিকে নিয়ে ৬৫ বলে ১১৮ রানের দুর্দান্ত জুটি গড়ে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন লুইস।
পরপর লুইস ও ডেনলি বিদায় নিলে ম্যাচে ফেরার স্বপ্ন দেখতে থাকে চিগাগং ভাইকিংস। তবে সাকিব ও ডেলপোর্টের জুটিতে মিইয়ে যায় সেই স্বপ্ন। এই দুজন ৩৯ রানে ৬৭ রানের অপরাজিত জুটি গড়ে ঢাকাকে জিতিয়েই মাঠ ছাড়েন।
এর আগে এনামুল হক বিজয় ও লুক রনকির দুর্দান্ত ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়ে চিটাগং ভাইকিংস। এনামুল ৪৭ বলে ৭৩, রনকি ৪০ বলে ৫৯ এবং সিকান্দার রাজা করেন ১১ বলে ২৬ রান।ঢাকা ডায়নামাইটসের হয়ে একটি করে উইকেট সাকিব, সুনিল নারিন, আবু হায়দার ও মোহাম্মদ শহীদ।
দারুণ জয়ে শীর্ষে ফিরল সাকিবের ঢাকা
একজন ব্যাটসম্যান ৩১ বলে ৭৫ রানের টর্নেডো ইনিংস খেললে প্রতিপক্ষের আর কী-ই বা করার থাকে! কিছু করার ছিল না চিটাগং ভাইকিংসেরও। বিপিএলের পঞ্চম আসরের সোমবারের ম্যাচে তাই বড় সংগ্রহ গড়েও জিততে পারেনি চিটাগং। এভিন লুইসের ঝোড়ো ব্যাটিংয়ে বন্দর নগরীর দলটিকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরল ঢাকা ডায়নামাইটস।
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: দেলোয়ার হোসেন
সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-০১ আসনের ১১ দলীয় ঐক্য জোটের প্রার্থী দেলোয়ার হোসেন।
গালাতাসারাইকে ৪-১ গোলে উড়িয়ে বার্সেলোনার টানা দশম জয়
শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে গালাতাসারাইকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা দশম জয়ের কীর্তি গড়েছে হ্যান্সি ফ্লিকের দল।
রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের দাপুটে জয়
ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই ডেনমার্কের বিপক্ষে বড় জয় পেয়েছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগের ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল ডেনমার্ক। তবে শেষ পর্যন্ত ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগিজরা।
কেইনের পেনাল্টি মিস, শেষদিকে স্পেনের নাটকীয় জয়
নেশনস লিগে দারুণ এক প্রত্যাবর্তনের ম্যাচ উপহার দিয়েছে স্পেন। ওয়েম্বলিতে একসময় ২-১ গোলে পিছিয়ে পড়েও শেষ ৩৫ মিনিটে দুই গোল করে ইংল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
রোনালদোর একের পর এক গোল মিস, তবু পর্তুগালের জয়
ক্রিস্টিয়ানো রোনালদোর রাতটা শুরু থেকেই ছিল হতাশার। একের পর এক সুযোগ পেয়েও বল জালে জড়াতে পারেননি।















