হিজাব পরে প্রথম আমেরিকান ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক গেমসে অংশ নেয়া আবতিহাজ মোহাম্মদ ফেন্সিংয়ে ব্রোঞ্জ জিতেছেন।

মুসলিম-আমেরিকান এই নারী প্রমাণ করলেন, তারাও সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

নিউ জার্সির এই ৩০ বছর বয়স্কা নারী হিজাব পরে প্রথম মার্কিন অলিম্পিয়ান হিসেবে অংশ নেন। শনিবার তিনি নারীদের টিম স্যাবার ইভেন্টে ব্রোঞ্জ পান। চার সদস্যের মার্কিন টিমটি ৪৫-৩০ পয়েন্টে ইতালিকে পরাজিত করে তৃতীয় স্থান নিশ্চিত করেন। তার দলের অন্য সদস্যরা ছিলেন ডবল অলিম্পিক চ্যাম্পিয়ন ডাগমারা ওজনিয়ক, ম্যারিয়েল জাগুনিস ও মনিকা আকসামিত।

জয়ের পর আবতিহাজ মোহাম্মদ বলেন, আমাদের জন্য এটা ছিল প্রিয় সফর। এই মুহূর্তটা আমি ভুলব না।

তার টিমমেট ওজনিয়ক বলেন, এটা একটা খেলা। আপনার বর্ণ কী, ধর্ম কী, তা কোনো ব্যাপার নয়। আমি মনে করি, আমরা হলাম আমেরিকানদের সেরা ব্যাখ্যা। আমরা বিভিন্ন সংস্কৃতি, বর্ণ এবং সবকিছুকে একসাথে ধারণ করছি।

এফএফ