বাংলাদেশ সফর স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় সিরিজ স্থগিতের খবরটি নিশ্চিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া।
ক্রিকেটারদের নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ সফর না করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড বৃহস্পতিবার বাংলাদেশ সফরে না আসার ঘোষণা দিয়ে বলেছেন,‘‘বাংলাদেশ সফর স্থগিত করা ছাড়া আমাদের অন্য কোন বিকল্প ছিল না। ব্যাপক আলোচনা ও গবেষণার ছয়দিন পরে আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি।’’
জেআই





