নরফোকের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি বৃষ্টির কারণে শেষ হতে পারেনি। শুক্রবার সাসেক্সর বিপক্ষে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। এদিন অবশ্য বৃষ্টি হানা দেয়নি। এই ম্যাচে বড় জয় পেয়েছে বাংলাদেশ দল।

শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩১৪ রান করে বাংলাদেশ দল। জবাবে ৪০ ওভারে ১৮০ রানে অলআউট হয়ে যায় সাসেক্স। তাতে ১৩৪ রানে জয় পায় বাংলাদেশ দল।

ব্যাট হাতে অপরাজিত ৬০ রান করার পর বল হাতেও ৩টি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

এমএনজে