অবশেষে রাশিয়া বিশ্বকাপের পর্দা নামছে। যেখানে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের মাধ্যমে শিরোপা নির্ধারণী ম্যাচটি মাঠে গড়াচ্ছে। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে তারা।

ফাইনালের এ ম্যাচে অবশ্য দু’দলই নিজেদের শুরুর একাদশ অপরিবর্তিত রেখেছে।

নিচে পাঠকদের জন্য ফ্রান্স ও ক্রোয়েশিয়ার একাদশ দেয়া হলো:

ফ্রান্স: হুগো লোরিস, বেঞ্জামিন পাভার, রাফায়েল ভারানে, সামুয়েল উমতিতি, পল পগবা, আঁতোয়া গ্রিজমান, অলিভিয়ের জিরুদ, কিলিয়ান এমবাপ্পে, এনগোলো কান্তে, ব্লেইজ মাতুইদি, লুকাস হার্নান্দেস।

ক্রোয়েশিয়া: দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেন, ইভান রাকিটিচ, লুকা মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ, মারিও মান্দজুকিচ, আন্তে রেবিচ, দোমাগোজ ভিদা।

এসএম