নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ও তৃতীয় ওয়ান্ডে ৩৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেট হারিয়ে চাপে রয়েছে বাংলাদেশ।
প্রথমে ২ রানে ৩ উইকেট হারিয়ে যে চাপ সৃষ্টি হয়েছে তার পরে ৬১ রানের মধ্যে আরও দুই উইকেট হারায় টাইগাররা। যার ফলে এখন পর্যন্ত বাংলাদেশের স্কোর ১৫ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৬১ রান।
এর আগে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে বাংলাদেশকে ৩৩১ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমেই ২ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। যার মধ্যে লিটনের সংগ্রহ ১ এবং তামিম ও সৌম্য সরকার কোনো রান ছাড়াই মাঠ থেকে বিদায় নিলেন।
তারপরে কিছুটা হাল ধরার চেষ্টা করলেও মুশফিক ও মাহমুদুল্লাহ যথাক্রমে ১৭ ও ১৮ করে বিদায় নেন।
গত দুই ম্যাচ হারের মাধ্যমে এরই মধ্যে সিরিজ পরাজয় নিশ্চিত করেছে বাংলাদেশ। আজকে তাদের লক্ষ্য হোয়াইট ওয়াশ ঠেকানো। ৫ উইকেট সেই সম্ভাবনা কিছুটা ক্ষীণ হয়ে এসেছে।
জেড





