টি-২০ বিশ্বকাপে প্রথমবার খেলতে নেমেই টানা দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভে আফ্রিকার দেশ নামিবিয়া। আজ ইতিহাস গড়ে আয়াল্যান্ডকে বিদায় করে টি-২০ বিশ্বকাপের মূলপর্বে উঠল নামিবিয়া।
আইসিসির টুর্নামেন্টে দেশটির ক্রিকেট ইতিহাসে এটিই সেরা সাফল্য।
শুক্রবার (২২ অক্টোবর) বিশ্বকাপে শারজার এ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১২৫ রান করেছে আইরিশরা। আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ওপেনিংয়ে নামা পল স্টার্লিং। আর অপর ওপেনার কেভিন ও’ব্রায়েন করেছেন দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান। এছাড়া অধিনায়ক অ্যান্ড্রিউ বালবার্নি ২১ রান করলেও বাকিদের সংগ্রহ এক সংখ্যার।
অপরদিকে, নামিবিয়ার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন জন ফ্রাইলিংক। এছাড়া ডেভিড ওয়াইসে ২টি ও জে জে স্মিত ও বার্নার্ড শোল্টজ নিয়েছেন একটি করে উইকেট।
১২৬ রানের লক্ষ্য, টি-টোয়েন্টিতে মামুলিই বলা যায়। ক্রেইগ উইলিয়ামস (১৬ বলে ১৫) আর জ্যান গ্রিন (৩২ বলে ২৪)-নামিবিয়ার দুই ওপেনারই ধীরগতির ইনিংস খেলেন।
তবে ২ উইকেটে ৭৩ রান তুলে ফেলা দলটির রান তাড়ায় তেমন দুশ্চিন্তায় পড়তে হয়নি তৃতীয় উইকেট জুটির কল্যাণে। অধিনায়ক গেরহার্ড এরাসমাস আর ডেভিড ওয়াইজ ৩১ বলে ৪৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে ম্যাচ বের করেই মাঠ ছাড়েন।
এরাসমাস ৪৯ বলে ৩ বাউন্ডারি আর এক ছক্কায় অপরাজিত থাকেন ৫৩ রানে। ১৪ বলে ১ চার আর ২ ছক্কায় ২৮ রানে অপরাজিত থাকেন নামিবিয়াকে সুপার টুয়েলভে তোলার অন্যতম রূপকার ওয়াইজ।
আয়ারল্যান্ড একাদশ: পল স্টার্লিং, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রিউ বালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্পার, হ্যারি টেক্টর, নেইল রক, সিমি সিং, মার্ক এডায়ার, জশ লিটল, ক্রেইগ ইয়ং।
নামিবিয়া একাদশ: পিকি ইয়া, জেন গ্রিন, ক্রেইগ উইলিয়ামস, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), ডেভিড ভিসে, জেজে স্মিট, মাইকেল ভ্যান লিঙ্গেন, জন ফ্রাইলিংক, লফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড শোল্টজ।
এমবি





