বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ৩৯ বছর বয়সী পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি নিজের চেয়ে ২২ বছরের ছোট এক মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন বলে জানা গেছে।
পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, শোয়েব আখতারের পরিবার রাওয়ালপিন্ডির মুশতাক খান নামক এক ব্যবসায়ীর সহায়তায় এই বিয়ের তোড়জোড় শুরু করেছে। পাত্র শোয়েব আখতারকে ১৭ বছরের বালিকা রুবাবকে পাত্রী হিসেবে দেখানো হয়েছে।
পত্রিকার প্রতিবেদনে আরও বলা হয়, ক্রিকেট নিরাসক্ত রুবাবা চলতি বছরে অ্যাবোত্তাবাদ বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। শোয়েব ও রুবাবা জুটির গায়ে হলুদের জন্য ১৯ জুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
খেলা
বিয়ের পিঁড়িতে বসছেন শোয়েব আখতার
বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ৩৯ বছর বয়সী পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তিনি নিজের চেয়ে ২২ বছরের ছোট এক মেয়েকে বিয়ে করতে যাচ্ছেন বলে জানা গেছে





