আইপিএলের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে মুস্তাফিজের সানরাইজার্স হায়দরাবাদ। গুটিকয়েক ব্যাটসম্যান আর দুর্ধর্ষ কয়েকজন বোলার। তাই নিয়েই ফেভারিটদের গুড়িয়ে দিয়ে ফাইনালে উঠল হায়দরাবাদ। শুধু ফাইনালে উঠেই ক্ষান্ত হয়নি তারা। সানরাইজার্স হায়দরাবাদকে প্রথম শিরোপা জয়ের স্বাদ দিয়েছে।
রোববার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডেভিড ওয়ার্নার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাহাড় সমান ২০৮ রান সংগ্রহ করে। জবাবে ২০৯ রানের লক্ষে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে কোহলি-গেইল জুটি। ১১৪ রানের পর গেইলের পতনে ভাঙ্গে এ জুটি। এরপর আর কোন জুটিই স্থায়ী হয়নি বেশিক্ষণ। গেইল ৭৬ ও বিরাট কোহলি ৫৪ রান করলেও নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করতে সক্ষম হয় কোহলিরা। ফলে ৮ রানের দারুণ এক জয়ে শিরোপা জিতে নেয় হায়দরাবাদ।
এদিন হায়দরাবাদের পক্ষে মুস্তাফিজুর রহমান ৪ ওভারে ৩৭ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। কাটিং দুই উইকেট, শ্রান এক উইকেট ও বিপুল একটি উইকেট নিয়েছেন। বাকি দুই ইউকেট রান আউট।
এবি সিদ্দিক





