পাপুয়া নিউগিনির বিপক্ষে বাংলাদেশের জয়ের বিকল্প নেই। সুপার টুয়েলভ নিশ্চিতের এই ম্যাচে জ্বলে উঠলেন বাংলাদেশের ব্যাটাররা। টি-২০ বিশ্বকাপে নিজেদের তো বটেই, প্রতিযোগিতারই সর্বোচ্চ স্কোর গড়লো টাইগাররা।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) ওমানের আল-আমেরাত ক্রিকেট স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৮১ রান করেছে বাংলাদেশ।

মাহমুদউল্লাহর ঝড়ো হাফসেঞ্চুরি (৫০), সাকিব আল হাসান (৪৬), আফিফ হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ে টাইগারদের স্কোর দাঁড়ায় ১৮১ রানে।

বাংলাদেশ তুললো টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান। এর আগে ২০১৬ সালে ধর্মশালায় ওমানের বিপক্ষে বাংলাদেশ তুলেছিল ২ উইকেটে ১৮০ রান।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

এমবি