বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং বর্তমানে পাকিস্তানের শীর্ষ রাজনীতিবিদ ইমরান খান আবারো ভিন্ন আঙ্গিকে সংবাদ শিরোনাম হচ্ছেন।
ইমরান খবর হচ্ছেন কারণ কিছু গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, সাবেক এ ক্রিকেটার এবং বর্তমানে রাজনীতিবিদ ইমরান খান ২১ বছর বয়সী একটি মেয়ের সঙ্গে প্রেম করছেন। মেয়েটি অন্তঃসত্ত্বা বলে খবর বেরিয়েছে।
প্রকাশিত রিপোর্টে বলা হয়, পাকিস্তানের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ও প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের অত্যন্ত ঘনিষ্ঠ মিয়ান মানসার ভাতিজির সঙ্গে প্রেম করছেন ইমরান। স্থানীয় পাকিস্তান পোস্ট পত্রিকা মেয়েটি অন্তঃসত্ত্বা হতে পারে বলে প্রকাশ করার পরই খবরটি দেশজুড়ে হৈ-চৈ শুরু হয়।
গত ২৬ মার্চ এক সাংবাদিক টুইটারের মাধ্যমে খবরটি প্রকাশ করে এবং ডেলিভারির তারিখ খুব সন্নিকটে বলেও প্রকাশ করা হয়।
গণমাধ্যমে প্রকাশিত খবরানুযায়ী, সংবাদ মাধ্যমের সমালোচনা এড়াতে মেয়েটিকে লন্ডনে পাঠিয়ে দেয়া হতে পারে। তবে ইমরানে ঘনিষ্ঠরা প্রকাশিত রিপোর্ট অস্বীকার করে বলেছেন, এটা শুধুই গুজব। এক সময়ের প্লেবয় খ্যাত এবং বর্তমানে রাজনীতিবিদ ইমরান পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ দলের প্রধান। খাইবার পাখতুনখা প্রদেশের ক্ষমতায় রয়েছে দলটি।
ঢাকা, ১০ মে (টাইমনিউজবিডি) //জেডআই
খেলা
ইমরান খান কি আবারো পিতা হচ্ছেন?
বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং বর্তমানে পাকিস্তানের শীর্ষ রাজনীতিবিদ ইমরান খান আবারো ভিন্ন আঙ্গিকে সংবাদ শিরোনাম হচ্ছেন। ইমরান খবর হচ্ছেন কারণ কিছু গণমাধ্যমে প্রকাশিত





