ইংল্যান্ড বিশ্বকাপের দ্বিতীয় বলেই পড়েছে প্রথম উইকেট। ২০১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচেই চমক দেখিয়ে প্রথম উইকেট শিকারি হলেন ইমরান তাহির।

আজ (৩০ মে) বৃহস্পতিবার লন্ডনের কেনিংটন ওভালে (দ্য ওভালে) বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি।

ফিল্ডিংয়ে নেমে শুরুতেই ডু প্লেসি বল তুলে দিলেন স্পিনার ইমরান তাহিরের হাতে। দল পেসারে ভর্তি থাকার পরও একজন স্পিনার দিয়ে বোলিং শুরু করার ডু প্লেসি।

বল করতে নেমে শুরুতেই বাজিমাত করে দিলেন লেগ স্পিনার ইমরান তাহির। প্রথম বলেই ইমরান তাহিরের কাছ থেকে ১ রান নেন ইংলিশ ওপেনার জেসন রয়। স্ট্রাইকে আসেন আরেক ওপেনার জনি বেয়ারেস্ট। সাম্প্রতিক সময়ে তুমুল বিধ্বংসী ব্যাটসম্যান তিনি। তার ব্যাটেই ইংল্যান্ড এবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে।

কিন্তু ইমরান তাহিরের প্রথম বল মোকাবেলা করতে গিয়েই পরাস্ত হলেন বেয়ারেস্ট। ইমরান তাহিরের ঘূর্ণি বল বেয়ারেস্টের ব্যাট ছুঁয়ে গিয়ে জমা পড়ে উইকেটের পেছনে উইকেটরক্ষক কুইন্টন ডি ককের গ্লাভসে। দ্বিতীয় বলেই উইকেট নিয়ে নিলেন তাহির।

ফ্যাফ ডু প্লেসির টেকটিক্যাল সিদ্ধান্ত শুরুতেই সাফল্য এনে দিলো দক্ষিণ আফ্রিকাকে। ফ্রন্ট ফুটে এসে বলটাকে ঠেকাতে চাইলেন। কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বলটি গিয়ে জমা পড়লো ডি ককের গ্লাভসে। মাত্র ১ রানেই উইকেট হারালো ইংল্যান্ড।

এই রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ১২.৩ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৫। জেসন রয়- ৩৯ (৩৭) এবং জো রুট- ৩৯ (৪০)।

ইংল্যান্ড একাদশ: জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগান (অধিনায়ক) জস বাটলার (উইকেট-রক্ষক), বেন স্টোকস,  মঈন আলী, ক্রিস ওকস, লিয়াম প্লাংকেট, জোফরা আর্চার ও আদিল রশিদ।

দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, কুইন্টন ডি কক (উইকেট-রক্ষক), এইডেন মার্করাম, ফাফ ডু প্লেসি (অধিনায়ক), রাসি ভ্যান ডুসেন, জেপি ডুমিনি, অ্যান্ডি ফিলহুকওয়েও, ডওয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবদা, লুঙ্গি নিগিদি ও ইমরান তাহির।

এমবি