ইংল্যান্ড বিশ্বকাপে লর্ডসে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১২ ওভারের মধ্যেই প্যাভিলিয়নে ফেরত যান অস্ট্রেলিয়ার ফিঞ্চ নিজে, ওয়ার্নার এবং স্মিথ। ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৩ রান করেছে অস্ট্রেলিয়া।

কীর্তি গড়েছেন বোল্ট। ৫০ তম ওভারে পরপর তিন বলে খাজা, স্টার্ক ও বেরেনডর্ফকে আউট করলেন তিনি। চলতি বিশ্বকাপের এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি করেছিলেন ভারতের মোহাম্মদ শামি, আফগানিস্তানের বিরুদ্ধে। ম্যাচে বোল্ট নিয়েছেন মোট চারটি উইকেট।  

পঞ্চম ওভারেই আউট হন ফিঞ্চ। তখন অস্ট্রেলিয়ার রান ১৫। ১০ম ওভারে বিদায় নেন ওয়ার্নার এবং ১২ তম ওভারে আউট হন স্মিথ। ওয়ার্নার করেন ১৬ রান। ফিঞ্চ ৮ ও স্মিথ ৫ রানে বিদায় নেন।

ওয়ার্নার ও স্মিথকে ফেরান ফার্গুসন। অন্যদিকে বোল্টের বলে আউট হন ফিঞ্চ।

শেষ পর্যন্ত খাজা হাল ধরেন দলের। ৮৮ রানের ধৈর্যশীল একটি ইনিংস খেলেন তিনি। এছাড়া কেরি এসে ৭১ রান করেন। যার ওপর ভিত্তি করে ২৪৩ করে অস্ট্রেলিয়া।

ফার্গুসন ও নেশাম দুইটি করে উইকেট পান।

সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে অস্ট্রেলিয়া। এরই মধ্যে প্রথম দল হিসেবে সেমিফাইনাল খেলা নিশ্চিতও করেছে দলটি। অন্যদিকে সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে নিউজিল্যান্ড।

পুরো আসরের শুরু থেকে দারুণ খেলেছে নিউজিল্যান্ড। তবে গত ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে হেরে যায় নিউজিল্যান্ড। চলতি আসরে এটাই নিউজিল্যান্ডের প্রথম হার। 

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জেসন বেহরেনডর্ফ।

নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, টিম সাউদি, লোকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

এমবি