পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তের বিপরীতে ভারতর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশর বিজিবির মধ্যে এক ভলিবল প্রীতি ম্যাচে বিজিবি বিজয়ী হয়েছে।
আজ বুধবার দুপুর ১২টার সময় তেঁতুলিয়া কাজীপাড়া সীমান্তের বিপরীতে ভারতীয় সিমেন্ট্রি বিএসএফ ক্যাম্পে এ খেলাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উভয় দেশের ব্যাটেলিয়ান অধীনায়করা উপস্থিত ছিলেন। বাংলাদেশের পক্ষে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধীনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আরিফুল ইসলাম ও ভারতের পক্ষে কিশানগঞ্জ ৬৬ বিএসএফ ব্যাটেলিয়ানের অধীনায়ক কর্ণেল গনেশ সিং উপস্থিত ছিলেন। বিএসএফ ও বিজিবির মধ্যেকার ৩টি ম্যাচের মধ্যে ২টিতে বাংলাদেশ বিজিবি বিজয়ী হয়।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়ানের অধীনায়ক জানান, গত কয়েক বছর ধরে সীমান্তে প্রতি বছর বিজিবি বিএসএফ ভলিবল প্রীতি ম্যাচ খেলার মাধ্যমে দু দেশের বন্ধু সম্পর্ক আরো গভীর হয়েছে।
[b]ঢাকা, ৫ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ [/b]
খেলা
বিজিবি-বিএসএফ ভলিবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত: বিজিবি জয়ী
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তের বিপরীতে ভারতর সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বাংলাদেশর বিজিবির মধ্যে এক ভলিবল প্রীতি ম্যাচে বিজিবি বিজয়ী হয়েছে।





