সময়টা বেশি ভালো যাচ্ছিল না স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার। খেলার মাঠে ও বাহিরে একই অবস্থা বিরাজ করেছিল। মেসির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগের সঙ্গে যোগ হয়েছিল তার ইনজুরি পড়ার ধুম। সেটা শেষ হতে না হতেই নেইমারের দল বদল নিয়ে পত্রিকার শিরোনামে ওঠে ক্লাবটি। এরপর পড়ে খেলোয়াড় কেনা-বেঁচার নিষেধাজ্ঞায়। বাদ পড়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকেও। তবে এবার ভাগ্যটা যেন সহায় হচ্ছে কাতালানদের। এই সপ্তাহে মেসির গোলে লিগ শিরোপার স্বপ্নটা জিইয়ে রাখতে পারে তারা। এবার আসল আরো সুসংবাদ। বার্সার ওপর থেকে খেলোয়াড় কেনা-বেঁচার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা।
১৮ বছরের কম বয়সী আন্তর্জাতিক খেলোয়াড়দের দলে নেয়ার ক্ষেত্রে নিয়ম ভঙ্গ করেছে বার্সেলোনা। এমন অভিযোগে ২০১৫ সাল পর্যন্ত খেলোয়াড় দল-বদলের ক্ষেত্রে ক্লাবটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা। এই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করে বার্সেলোনা কর্তৃপক্ষ। সেই আপিল সুরাহা না হওয়া পর্যন্ত ক্লাবটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে ফিফা।
বুধবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, '১৮ বছরের কম বয়সী আন্তর্জাতিক খেলোয়াড়দের দলে নেওয়া ও তাদের নিবন্ধন করার নিয়ম ভঙ্গ করার অভিযোগে ফিফা ডিসিপ্লিনারি কমিটি বার্সেলোনার বিরুদ্ধে যে সিদ্ধান্ত নিয়েছিল তার বিরুদ্ধে ফিফা আপিল কমিটির কাছে আপিল করেছে ক্লাবটি। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ক্লাবটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ফিফা আপিল কমিটির চেয়ারম্যান ল্যারি মুসেন্ডেন ক্লাবটির ওপর যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল তা বিবেচনায় এনেছেন।'
বিবৃতিতে আরো জানানো হয়েছে, 'ফিফা আপিল কমিটির চেয়ারম্যান নিশ্চিত করেছেন যে যথাযথ নিয়ম মেনেই আপিলের কাজ সম্পন্ন করা হবে। একই সঙ্গে ক্লাবটির সব ধরনের অধিকারের প্রতি সম্মান দেখানো হবে।'
এর ফলে বার্সেলোনা অনেকটা হাফ ছেড়ে বাঁচল। কারণ মৌসুম শেষে ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন নিয়মিত গোলরক্ষক ভিক্টর ভালদেস। থাকছেন না ডিফেন্ডার কার্লোস পুওয়েলও। এ জন্য নতুন গোলরক্ষক ও ডিফেন্ডার জরুরী হয়ে পড়েছে তাদের জন্য। সেই জরুরী কাজটা সেরে নিতে স্প্যানিশ ক্লাবটির সামনে আর বাধা থাকল না।
[size=3][font=Vrinda","sans-serif]ঢাকা[/font][/size][size=3][font=Times New Roman","serif],[/font][/size][size=3][font=Vrinda","sans-serif]২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//জেডআই[/font][/size]





