বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে জয়ের ধারায় রয়েছে স্পেন। শুক্রবার ঘরের মাঠে ইসরায়েলকে ৪-১ ব্যবধানে হারিয়ে দিয়েছে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
আগের চার ম্যাচ দুর্দান্ত খেলা স্পেন ম্যাচে শুরু থেকে প্রতিপক্ষের উপর আক্রমণ করে খেলতে থাকে। এরই ধারাবাহিকতায় ম্যাচে ১৩ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ম্যান সিটি তারকা ডেভিড সিলভা। আর প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন সেভিয়া তারকা ভিতোলো।
বিরতি থেকে ফিরে গোলের খাতায় নাম লেখান চেলসি তারকা কস্তা। থিয়াগোর কর্নার থেকে হেডে বল জালে জড়ান চেলসির এই তারকা। ম্যাচের ৭৬ মিনিটে ব্যবধান কমান লিওর রাফায়েলভ। তবে ৮৮ মিনিটে রিয়াল তারকা ইসকো স্পেনের হয়ে চতুর্থ গোল করলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা।
এদিকে এ জয়ে ১৩ পয়েন্ট ‘জি’ গ্রুপে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে আছে স্পেন। দুইয়ে অবস্থান করছে ইতালি।
এমএনজে





