ইংল্যান্ড বিশ্বকাপের লিগ পর্যায়ের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে জয়ের জন্য ৩২৬ রানের লক্ষ্য বেঁধে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
ফাফ ডু প্লেসিস ও ভ্যান দার দুসেন দুর্দান্ত ইনিংস খেলেছেন। প্লেসিস সেঞ্চুরি পূর্ণ করলেও দুসেন ৫ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন।
শনিবার (০৬ জুলাই) এই ম্যাচে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেতটে ৩২৫ রান করে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার এইডেন মারক্রাম ও কুইন্টন ডি কক ৭৯ রানের ওপেনিং জুটি গড়ে শুরুটা ভালোই করেছিলেন।
এরপর মারক্রাম আউট হয়ে যান ব্যক্তিগত ৩৪ রানে। দলীয় ১১৪ রানে ফিরেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। তিনি ৫১ বল থেকে ৫২ রান করেন।
তৃতীয় উইকেটে ফাফ ডু প্লেসিস ও র্যাশি ভ্যান দার দুসেন ১৫১ রানের দারুণ একটি জুটি গড়েন। দলীয় ২৬৫ রানে প্লেসিস আউট হয়ে যান। এর আগেই ৯৪ বল থেকে ১০০ রান পূর্ণ করেন তিনি। পরবর্তীতে দুসেন ৯৭ বল থেকে ৯৫ রান করে আউট হয়ে যান।
টেবিলের নীচের দিকের দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ জিতলে লিগ পর্বে সেরা দল হবে অস্ট্রেলিয়া। লিগ পর্বে ৮ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে এখনো পর্যন্ত শীর্ষে অসিরা। অপরদিকে সমান ম্যাচে দক্ষিণ আফ্রিকার অর্জন ৫ পয়েন্ট। তারা আছে তালিকার অষ্টম স্থানে।
সমাপনী দিনে অপর ম্যাচে ভারত খেলছে শ্রীলঙ্কার বিপক্ষে। এই দুই ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই সেমিফাইনালের লাইন আপ নির্ধারিত হবে।
লিগ পর্যায়ে শীর্ষে থাকা দলটি নিউজিল্যান্ড ও দ্বিতীয় স্থানধারীরা ইংল্যান্ডের বিপক্ষে খেলবে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ইনিংস: ৩২৫/৬ (৫০ ওভার)
(এইডেন মার্করাম ৩৪, কুইন্টন ডি কক ৫২, ফাফ ডু প্লেসিস ১০০, রাসি ভ্যান ডের ডুসেন ৯৫, জেপি ডুমিনি ১৪, ডোয়াইন প্রিটোরিয়াস ২, আন্দিল ফেলুকায়ো ৪*; মিচেল স্টার্ক ২/৫৯, জ্যাসন বেহরেনডর্ফ ১/৫৫, নাথান লায়ন ২/৫৩, প্যাট কামিন্স ১/৬৬, স্টিভেন স্মিথ ০/৫, মার্কাস স্টয়নিস ০/১৯, গ্লেন ম্যাক্সওয়েল ০/৫৭)।
এমবি





