বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় দিনে প্রথম ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং নিয়েছেন রাজশাহী রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল। ফলে প্রথমে ব্যাট করছে মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট থান্ডার। এবারের আসরে দুই দলেরই এটি দ্বিতীয় ম্যাচ।
এ খেলায় সিলেট একাদশে এসেছে একটি পরিবর্তন। সোহাগ গাজীর জায়গায় ঢুকেছেন নাঈম হাসান। তবে উইনিং কম্বিনেশন ধরে রেখেছে রাজশাহী।
সিলেট থান্ডার একাদশ: মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন মিলন, জনসন চার্লস, নাজমুল ইসলাম অপু, এবাদত হোসেন, নাঈম হাসান, ক্রিসমান সান্তোকি, জীবন মেন্ডিস ও নাভিন উল হক।
রাজশাহী রয়্যালস : লিটন দাস, হযরতউল্লাহ জাজাই, অলক কাপালি, ফরহাদ রেজা, আফিফ হোসেন, মিনহাজুল আবেদিন আফ্রিদি, শোয়েব মালিক, আন্দ্রে রাসেল (অধিনায়ক), রবি বোপারা, আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম।
এমআর





