এবারের মৌসুমে বার্সেলোনা দারুণ সুসময় কাটিয়েছে, সুসময় কাটিয়েছেন সার্জিও বুসকেটসও। লা লিগা, কোপা দেল রে এর ট্রফি জিতে মৌসুমটাকে রাঙ্গিয়ে তুলেছেন তারা।

এবার বার্সেলোনা ছেড়ে স্পেনের পথে পাড়ি জমিয়েছেন এই তারকা। জাতীয় দলের হয়ে স্পেনকে প্রতিনিধিত্ব করবেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

২০১০ সালের বিশ্বকাপ জয়ী স্পেনকে অনেকে ফেবারিট মানলেও দলের এই তারকা জানালেন এবারের আসরের ফেবারিট ব্রাজিল।

স্পেনে অনেক তারকা খেলোয়াড় রয়েছেন। চ্যাম্পিয়নস লিগ জিতে দারুণ মেজাজে থাকা সার্জিও রামোস, ইস্কোরা যোগ দিয়েছেন দলের অনুশীলনে।

দলের সাফল্যের ব্যাপারে আশাহত নন বুস্কেটস। তবে ব্রাজিল যদি বিশ্বকাপ জিতে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করেন বার্সেলোনার এই তারকা।

রাশিয়া বিশ্বকাপে ফেবারিট কারা এ প্রসঙ্গে স্পেনের এই তারকা বলেন, ‘এবারের বিশ্বকাপের শিরোপার অন্যতম  দাবিদার ব্রাজিল। বেশ কয়েকটি টিমের সু্যোগ আছে। জার্মানি, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্সও শিরোপা জেতার মত সামর্থ্য রাখে।’

দারুণ সব খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত ব্রাজিল টিম। টিমে এমন কিছু ফুটবলার আছে যারা ম্যাচের ফলাফল পরিবর্তন করার ক্ষমতা রাখে। তাই এবারের শিরোপা ব্রাজিলের ঘরে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না বলে মনে করেন এই ২৯ বছর বয়সী তারকা।

২০১০ সালে স্পেন শিরোপা  জিতলেও  ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে বাজেভাবে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দলটির।

তবে গত বিশ্বকাপের এমন বাজে অভিজ্ঞতার পরও আশাহত নন এই তারকা। এবার পুরো দল মানসিক ও শারীরিকভাবে ফিট হয়েই রাশিয়ায় খেলবেন বলে জানিয়েছেন এই মিডফিল্ডার।

এমআর