বিয়ে করতে যাচ্ছেন বাংলাদেশ টেস্ট ক্রিকেটের নির্ভরযোগ্য ক্রিকেটার মুমিনুল হক। তারুণ্যের সময় পার করে জীবনের নতুন অধ্যায় পা রাখতে যাচ্ছেন তিনি। জীবনের ২৬ টি বছরে ভক্তদের অনেক ভালোবাসা পেয়ে যাচ্ছেন নতুন ইনিংসের দিকে। আগামী বছর নিজের ২৭তম বসন্তেই প্রেমিকার সঙ্গে গাঁটছাড়া বাঁধবেন এই তারকা।

মুমিনুলের হবু স্ত্রী তার দীর্ঘদিনের প্রেমিকা। তার নাম ফারিহা। ব্যবস্থাপনা বিভাগে পড়ালেখা করছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, যার ব্যাপ্তি এখন অনার্স দ্বিতীয় বর্ষ। ইতোমধ্যে মুমিনুল ও ফারিহার বাগদান সম্পন্ন করেছে দুই পক্ষের পরিবার। মুমিনুলের পছন্দকেই পছন্দ বলে মেনে নিয়েছেন তার বাবা-মা।

এ প্রসঙ্গে মুমিনুল বলেন, বিয়ে তো একদিন করতেই হতো। আল্লাহর ইচ্ছাতে আগামী বছরই বিয়ের কাজটি সেরে ফেলবো। দুই পরিবারের পক্ষ থেকেই কিছুদিন আগে এনগেইজমেন্ট হয়েছে।

পাত্রী তার নিজের পছন্দের জানিয়ে মুমিনুল বলেন, ‘আমিই পছন্দ করেছি। পরে পরিবার থেকে সব কিছু ঠিক হয়েছে। ও এবার মিরপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ছে ম্যানেজমেন্টে দ্বিতীয় বর্ষে। আগেই সবার কাছে দোয়া চেয়ে নিচ্ছি যেন জীবনের বাকিটা সময় ভালো ভাবেই কাটাতে পারি।

বাঁহাতি ব্যাটিংয়ের সঙ্গে স্পিনটাও বেশ ধারালো মুমিনুলের। বাংলাদেশের জার্সিতে ২০১২ সালে অভিষেকের পর মুমিনুল খেলেছেন ২৭ টেস্ট, ২৬ ওয়ানডে ও ৬টি টি-টোয়েন্টি ম্যাচ।

বাংলাদেশের পক্ষে তিনিই একমাত্র ক্রিকেটার, যার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি আছে।

এসএম