রিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন হাঙ্গেরির সাঁতারু কাতিনকা হোসসু। তিনি অবশ্য ‘লৌহমানবী’ নামেই বেশি পরিচিত সবার নিকট।
এ প্রতিযোগীতায় অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের অনেক পেছনে ফেলেই সোনা জিতেছেন হোসসু।
চতুর্থবারের মতো অলিম্পিকে অংশ নিয়ে এবারই প্রথম সোনার দেখা পেলেন তিনি। বিশ্ব রেকর্ড গড়েই এ পদক জিতেছেন ‘লৌহমানবী’। রেকর্ডটি গড়তে তিনি সময় নিয়েছেন ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড।
যুক্তরাষ্ট্রের মায়া ডির্যা ডো ৪ মিনিট ৩১.১৫ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে থেকে রৌপ্য পদক জিতেছেন। আর স্পেনের মিরেইয়া বেলমন্তে গার্সিয়া সময় নিয়েছেন ৪ মিনিট ৩২.২৯ সেকেন্ড। তিনি ব্রোঞ্জ পদক জিতেছেন।
এমএনজে





